google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

১৩তম জাতীয় নির্বাচন সামনে, সুষ্ঠু ভোটে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
১৩তম জাতীয় নির্বাচন সামনে, সুষ্ঠু ভোটে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি ছবির ক্যাপশন: বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন—পিলখানা, ঢাকা।
ad728

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের পথে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে বা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজিবির ১,২১০ প্লাটুন সারাদেশে দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম বা পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা সামাল দিতে হবে—সেসব বিষয় নিয়েই চলছে মহড়া ও প্রশিক্ষণ।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে তিনি পুলিশ ও আনসার-ভিডিপির মহড়া পরিদর্শন করেছেন বলেও জানান। তিনি বলেন, ‘তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য এগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতি।’

বিজিবির এই আয়োজনের প্রশংসা করে নাসির উদ্দীন বলেন, এ ধরনের প্রশিক্ষণ নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘১৩ কোটি ভোটার, সাংবাদিক, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবাইকে নিয়ে আমরা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পূরণ করতে চাই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন ঘনিয়ে এলে বর্তমান সমস্যাগুলো কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সারাদেশের প্রায় সব উপজেলাতেই বিজিবি নির্বাচনী দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে এককভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা।

মহড়া পরিদর্শনে সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা, ইসি সচিব, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা। পরে তিনি বিজিবির সব পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৃজিত-মিথিলার পুনর্মিলন গুঞ্জন ভুয়া, চার বছরের পুরনো ছবি ভাই

সৃজিত-মিথিলার পুনর্মিলন গুঞ্জন ভুয়া, চার বছরের পুরনো ছবি ভাই