google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: নোয়াখালীতে ইয়াবা, পিস্তল ও গুলিসহ মাদক কারবার
ad728

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক কারবারি ফয়েজ আহমেদকে ৩৬ পিস ইয়াবা, একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন। এটির আগে, গতকাল রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের মতে, ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার পরিচালনা করছেন। সম্প্রতি তিনি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অবৈধভাবে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিও সংগ্রহ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র‍্যাব-১১ এর সহযোগিতায় গোয়েন্দা তথ্য যাচাই করে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ৩৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানিয়েছেন, গ্রেফতারকৃত ফয়েজ আহমেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার দেখিয়ে দ্রুত বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলে গণসংবর্ধনা, সকা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলে গণসংবর্ধনা, সকা